শনিবার , ২৬ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রায় ৮৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৬, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে প্রায় ৮৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, শনিবার সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৪ পিস শাড়ী, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ৭ টি কম্বল, ২০ বোতল মদ, বাংলাদেশী রসুন ১ হাজার ৯৬০ কেজি, ১ টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।