বুধবার , ২৩ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চিনি সহ আটক-২

সিলেটের সকাল রিপোর্ট
অক্টোবর ২৩, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৫ হাজার ১২৩ কেজি ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে সিলেট শহরতলীর কাকুয়ারপাড়স্থ এলাকা থেকে এগুলো আটক করা হয়। এসময় একটি ট্রাক ও একটি মোটর সাইকেল আটক করে জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাটের বেরিবিলের মমিনুল হকের ছেলে সুজন আহমেদ (২০) ও সিলেট সদরের কাঠালপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া (৩০)।

বুধবার সকালে সিলেট শহরতলীর কাকুয়ারপাড়স্থ সিলেট-কোম্পানীগঞ্জগামী রাস্তার উপর চেকপোস্ট করে পুলিশ। সেখানে আসা সিলেটগামী একটি ১টি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক আটকে তল্লাশী করে সেখানে বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তায় ভারতীয় চিনি দেখে পুলিশ। সেখানে তল্লাশী করে ১০৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানে ৫ হাজার ১২৩ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৪ হাজার ৭৬০ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর মালামাল ও গাড়িগুলো জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।