মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২২, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরের সিটি পয়েন্ট থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের, নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, সিলেট মহানগরের সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সিলেট শাখায় যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক পুকন, সদস্য আব্দুল রহমান, আব্দুল হাসিব, আবুল কাশেম, আবু জাবের, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, তাওহীদুল ইসলাম,আব্দুস সোবহান, মোস্তফা হোসেন সম্রাট মো. মাজিদুর রহমান মাছুম, রাজীব ঘোস, শাহীন আহমদ, ফয়সল চৌধুরী, রাসেল আহমদ চৌধুরী, শেখ মো. তৌহিদ, রায়হান আলী, মো. নাসির উদ্দিন, মো. উজ্জল মিয়া, সিলেট মহানগর সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা. মনিটর চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, প্রচার সম্পাদক আহসান হাবীব, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, আইন সম্পাদক হোসেন আহমদ, প্রকাশনা সম্পাদক লায়েক মিয়া, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, মহিলা সম্পাদকা রুনা সুলতানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট নগরীকে দুর্ঘটনা ও যানজটমুক্ত করতে সবাইকে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, এবারের প্রতিপাদ্য বিষয় হলো “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।