সোমবার , ২১ অক্টোবর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত- ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া ডাকঘর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত সুমন মিয়া (৩২) উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে। আর আহতরা হলেন- উপজেলার গাংপাড় এলাকার আহাদ আলীর ছেলে দুলাল মিয়া ও শাহ আরেফিন এলাকার রাসেল মিয়া(২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া ডাকঘর নামক স্থানে দুই দিক থেকে দুটি মোটরসাইকেল এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির ৩ জন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আর বাকিদের অবস্থা গুরুতর হওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আর বাকি দুজন গুরুতর আহত হয়ে ওসমানীতে ভর্তি আছেন। নিহতের লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।