শনিবার , ১৯ অক্টোবর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৯
আজকের সর্বশেষ সবখবর

নয়াবাজারে বিদ্যুৎস্পষ্টে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৯, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বিদ্যুৎস্পষ্ট হয়ে রুদ্র দাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরের ৮ নং ওয়ার্ডের আখালিয়া এলাকার নয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুদ্র দাস (১৫) নয়াবাজারের মানিক মিয়ার কলোনির অমরচান দাসের ছেলে।

জানা যায়, রুদ্র দাস ভ্যানচালক (ব্যাটারিচালিত) ছিলো। বিকেল ৩টার দিকে তার ভ্যানের ব্যটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানীতে আছে। পুলিশ তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।