বুধবার , ১৬ অক্টোবর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রায় অর্ধ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৬, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪২ লাখ ১৫ হাজার ২৪০ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ১০৮ পিস ভারতীয় শাড়ী, ২ হাজার ৪৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ১ হাজার ৪১৫ পিস প্রেকটিন সিরাপ, ১ হাজার ৫০০ কেজি চিনি, ১ হাজার ৬৮০ প্যাকেট বিড়ি, ৭ হাজার ৪৪০ পিস সুপারি, ৭৫০ পিস সাবান এবং ৫৯০ কেজি বাংলাদেশী রসুন। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২ টি নৌকাসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১৫ হাজার ২৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।