কোম্পানীগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’-এ প্রতিপাদ্য নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার নিয়ম শেখানো হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোর্শেদ আলম প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে অধিকাংশ সময় রোগের বিস্তার ঘটে হাতের মাধ্যমে। তাই জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বার বার হাত ধুতে হবে।
