বুধবার , ৯ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২৪ টি ভারতীয় গরু সহ আটক- ৪

সিলেটের সকাল রিপোর্ট
অক্টোবর ৯, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৫টি পিকআপ ভর্তি ২৪ টি ভারতীয় গরু সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার (৭ অক্টোবর) রাতে সিলেট সদরের তেমূখী বাইপাস ব্রীজের সামনে থেকে তাদের আটক করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসবপুরের আজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০), মৃত সইবুর রহমানের ছেলে আল আমিন হোসেন (২৩), পাইকরাজের কমর উদ্দিনের ছেলে আব্দুর রব (২০), বুরহান উদ্দিনের ছেলে আতিকুর রহমান(২৬)। তারা ৪ জনই পিকআপের চালক।

এছাড়া পলাতক আসামী গোয়াইনঘাটের পাইকরাজের মো. জাবেদ (২০), তুরোবাগের তুরাব আলীর ছেলে মো. বাবুল মিয়া(৪৫), বৌল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোশাহিদ (৪৭) ও গোলাপগঞ্জের করদাপাড়ার মকলিস আলীর ছেলে মোস্তফা সহ অজ্ঞাতনামা আরো ৩ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সদরের তেমূখী বাইপাস ব্রীজের সামনে থেকে ৫ টি পিকআপ ভর্তি ২৪ টি ভারতীয় গরু আটক করা হয়। এসময় গাড়িগুলোর সাথে থাকা ৪ জনকে আটক করে পুলিশ। তখন পুলিশ দেখে আরো অজ্ঞাতনামা ৬/৭ জন সেখান থেকে পালিয়ে যায়। আটককৃত ভারতীয় ২৪টি গরুর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৩৫ হাজার টাকা। এসময় বহনকারী ৫টি পিকআপ গাড়ী উদ্ধার করে জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, তাদের আটক করে তাদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।