সোমবার , ৭ অক্টোবর ২০২৪, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ সোমবার (৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওইদিন বেলা ১১টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। তবে এবার ফলাফল প্রকাশ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।

গত ৩০ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।