সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

স্মাইল প্রকল্প ॥ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সিসিকের কাছে ৫৩০টি বর্জ্য ডাস্টবিন ও ৬০টি বর্জ্য ভ্যান হস্তান্তর

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কাছে আনুষ্ঠানিকভাবে ৫৩০টি বর্জ্য ডাস্টবিন ও ৬০টি ম্যানুয়াল বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর করেছে ‘স্মাইল’ প্রকল্প। বিশ্বের অন্যতম সমন্বিত জ্বালানি কোম্পানী শেভরন বাংলাদেশের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে সুইসকন্টাক্ট। সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং টেকসই নগরী গড়াই এ প্রকল্পের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
তাদের মতে, ‘স্মাইল’ প্রকল্পের লক্ষ্য হচ্ছে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ এবং কার্যকর করা। এ প্রকল্পের মাধ্যমে নগরীর ৫, ৬ ও ৩৫ নম্বর ওয়ার্ডে বর্জ্য ডাস্টবিন স্থাপন ও বর্জ্য সংগ্রহ ভ্যান সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় ২৫,০০০ পরিবার উপকৃত হবে।
ওয়াস্টবিন ও ভ্যানগাড়ি হস্তান্তর উপলক্ষে নগর ভবন সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, শেভরন বাংলাদেশের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মোহাম্মদ ইমরুল কবির, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপক (কমিউনিটি এনগেজমেন্ট এন্ড সোশ্যাল ইনভেস্টমেন্ট) খন্দকার তুষারুজ্জামান, সুইস কন্ট্যাক্ট এর স্মাইল প্রজেক্টের প্রধান মোঃ মকবুল হোসাইন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মোহাম্মদ ইমরুল কবির বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা একটি সবুজ, টেকসই শহর গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। ইতোপূর্বে সিসিকের বিভিন্ন প্রকল্পে শেভরনের অর্থায়নের বিষয়টি আলোকপাত করে তিনি বলেন, প্রয়োজনে গ্রিণ ঢাকা কর্মসূচির মতো গ্রিণ সিলেট কর্মসূচিও গ্রহণ করা যেতে পারে। জ্বালানী নিরাপত্তা নিশ্চিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি আরও বলেন, “এই অংশীদারিত্ব আমাদের শহরকে শুধু পরিষ্কার রাখতেই নয়, বরং স্থানীয়দের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সহায়ক হবে। এই ডাস্টবিন এবং সংগ্রহ ভ্যানের মাধ্যমে আমরা আমাদের শহরের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে আরও সক্ষম হবো। ‘ইটস এ গুড বিগিনিং’-এই মন্তব্য করে তিনি বলেন, জনপ্রতিনিধির অনুপস্থিতিতেও সিটি কর্পোরেশনের সেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে। সিটি কর্পোরেশনের সেবা নিয়ে যাতে কেউ সমস্যায় না পড়ে-সেদিকে কর্মকর্তাদের নজর রাখতে হবে।
পরে নগর ভবন প্রাঙ্গণে সুইস কন্ট্যাক্ট ও শেভরন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এর কাছে ৬০টি ভ্যান ও ৫৩০টি ওয়াস্টবিন হস্তান্তর করেন।

ডিসি অফিসে রেসকিউ ইকুইপমেন্ট হস্তান্তর
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শেভরন ও সুইস কন্টাক্টের কর্মকর্তারা রেইকিউ ইকুইপমেন্ট হস্তান্তর করেন। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- শেভরন বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) রায়ান এম ওট, শেভরনের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মোহাম্মদ ইমরুল কবির, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপক (কমিউনিটি এনগেজমেন্ট এন্ড সোশ্যাল ইনভেস্টমেন্ট) খন্দকার তুষারুজ্জামান, সুইস কন্ট্যাক্ট এর স্মাইল প্রজেক্টের প্রধান মোঃ মকবুল হোসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।