সিলেট ও সুনামগঞ্জ থেকে অর্ধ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুটো জেলার বিভিন্ন স্থান থেকে এগুলো আটক করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৯২ হাজার ৪২০ টাকা।
বিজিবি জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনি, Miracle Shine & Glow ক্রিম১,০৭১ পিস, ৮ টি গরু, ১২০ কেজি চা-পাতা, জিরা, মোটরসাইকেল, ডেরোবিন ক্রিম ও ৪০৫ কেজি বাংলাদেশী শিং মাছ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী বারকি নৌকা আটক করে বিজিবি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৯২ হাজার ৪২০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
