মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০০
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় কানাইঘাট সীমান্তে আটক-৪

কানাইঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে সিলেটের কানাইঘাটের মিকিরপাড়া সীমান্তের ১৩৩২ নং পিলারের কাছ থেকে দিয়ে তাদের আটক করা হয়। পরে বিজিবি কানাইঘাট থানায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করে ৪ জনকে কানাইঘাট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটককৃতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার ছেলে আজগর মোল্লা, একই গ্রামের শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান, তার ভাই বজলার শেখ ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির।

অভিযোগ রয়েছে- এ চারজনকে অবৈধভাবে ভারত যাওয়ার জন্য সহায়তা করছিলেন উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

পুলিশ জানায়, তারা ৪ জন আগে ভারতে গিয়ে কাপড়-চোপড় এনে বাংলাদেশে ব্যবসা করতো। বর্তমানে ভিসা বন্ধ থাকায় তারা সেখানে যেতে পারছিল না। তাই কানাইঘাট এলাকার একজনের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। সোমবার রাতে ওই ব্যক্তির বাড়িতে তারা ৪ জন থাকেন এবং মঙ্গলবার সকালে ভারত যাওয়ার জন্য তাদের বাড়ি থেকে বের হন। পরে এদিন সকালেই সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন- আটককৃতরা থানায় রয়েছেন। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করেছে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।