বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাবেক পররাষ্ট্র মন্ত্র্রী ড. এ কে আব্দুল মোমেন সহ ৬৪ জনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২২, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে এবার সাবেক পররাষ্ট্র মন্ত্র্রী ড. এ কে আব্দুল মোমেন সহ ৬৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সেনপাড়া এলাকার জুবেল আহমদ স্বপন। তিনি ওই হামলায় আহত বলে এজাহারে দাবি করেছেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ জনকে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বেলাল আহমদ। তিনি জানান, এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানাপুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ৪ আগস্ট নগরের সোবহানীঘাট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংঠনের নেতাকর্মীদের হামলা-গুলিবর্ষণের অভিযোগে এই মামলা করা হয়েছে।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খান,
সিলেট মহানগর পুলিশের ডিবি’র উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী, সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গির আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রজতকান্তি গুপ্ত সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন নগরে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে গুলি ছুঁড়ে ও বোমা বর্ষণ করে তিনিসহ অনেককে আহত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।