মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাব হত্যার বিচার চেয়ে বিয়ানীবাজারে মানবন্ধন

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২০, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে বিয়ানীবাজার প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সহকর্মী বিয়ানীবাজারের সন্তান তুরাব হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানবন্ধনে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ এবং প্রচার সম্পাদক শহিদুল আলম সাজুর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ, শিক্ষক মওলানা মুজিবুর রহমান, মানবাধিকার কর্মী রুহিন ফরহাদ চৌধুরী, জামাত নেতা মাওলানা এম শামছুল আলম, জমিয়ত নেতা মাওলানা আবুল কালাম, জাহিদ হোসেন নুরানি, নিহত তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর), বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি খন্দকার লোকমান হোসেন, স্পর্শ সোসাল মিডিয়ার সভাপতি সাইফুর রহমান সাইফ,বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি সাহেদ আহমদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এহসান খোকন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি মহসিন আহমেদ রনি, তৃতীয় মাত্রার প্রতিনিধি জয়নুল ইসলাম, সাংবাদিক এস আর শহিদ, আহমেদ রেজা চৌধুরী, তাহের আহমদ, মোকাব্বির হোসেন, কাজি ফাইম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হামিদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।