সোমবার , ১ জুলাই ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫০
আজকের সর্বশেষ সবখবর

ধোপাগুলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ১, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

একদিনের মাথায় আবারো সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই সড়কের ধোপাগুল এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। আহতদের নাম ঠিকানা জানা যায় নি।

পুলিশ জানায়, সিলেট শহরের দিকে প্রাইভেট কারে করে ৫ জন আসছিলেন৷ ধোপাগুল এলাকায় আসার পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে। এতে দু’জন ঘটনাস্থলেই মারা যান। আর তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থাও গুরুতর। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুই যাত্রী মারা গেছেন ও আহত হয়েছেন আরো ৩ জন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে।

এর আগে গত রোববার একই মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।