বুধবার , ২৬ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ফখর উদ্দিন
জুন ২৬, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

শ্বশুর বাড়িতে যাওয়ার পথে পানিতে ডুবে নিম্বার আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামে এই ঘটনা ঘটে।

নিম্বার আলী ওই গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র।

বুধবার সকাল ১০ টায় তার নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাশ্ববর্তী গ্রামের তেলিখাল এ ঘটনা ঘটে।

জানা যায়, নিম্বার আলী দৃষ্টি প্রতিবন্ধী ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। ২ দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছেন। আজ তিনিও শ্বশুর বাড়ি ওই গ্রামের বড় বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাড়ির রাস্তায় পানি ছিল আর তিনি হঠাৎ গভীর পানিতে হারিয়ে যান। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণের প্রস্তুতি চলছে।পরিবারের অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।