সিলেটের কোম্পানীগঞ্জে রাস্তার পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ জুন ) রাত সাড়ে ৮টায় ২ নং ইসলামপূর পশ্চিম ইউনিয়নের ইসলামপূর গ্রামের সৈয়দ আলীর পাম্পের কাছে বঙ্গবন্ধু মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে অবস্থায় ২:টি পোতলা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫: বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়,এএসআই জিতু, এএসআই আব্দুস সালাম সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ১২৫ বোতল ফেনসিডিল আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
