সিলেটে ১০ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকরের ছালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জহির উদ্দিন (২৫) ও ফয়সাল আমিন (১৮)।
পুলিশ জানায়, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ছালিয়া এলাকার মেসার্স সোয়েব এলপিজি রিফুয়েলিং স্টেশন এন্ড কনভারশন ওয়ার্কশপের সামনে থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি থেকে জহির উদ্দিন (২৫) ও ফয়সাল আমিনকে (১৮) ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
