রবিবার , ২৩ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২০
আজকের সর্বশেষ সবখবর

খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র

ডেস্ক রিপোর্ট
জুন ২৩, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। গতকাল রোববার কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা শেষে আজ থেকে পর্যটনকেন্দ্রটি খোলার ঘোষণা দেওয়া হয়। তবে সেক্ষেত্রে মানতে হবে ৮ টি শর্ত। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পর্যটন উন্নয়ন কমিটির আহবায়ক সুনজিত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- নির্দেশনা না মানার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সাদাপাথর খুলে দেয়ার শর্তগুলো হলো- নদীর স্রোতের তীব্রতা বাড়লে কোন অবস্থাতেই ঘাট থেকে নৌকা ছেড়ে যাবে না, সেক্ষেত্রে সম্মানিত পর্যটকগণ আশেপাশের এলাকা ঘুরে দেখে যেতে পারবেন; সংশ্লিষ্ট দিনের নদীর স্রোত ও সার্বিক অবস্থা বিবেচনায় নৌকা ঘাট থেকে ছেড়ে যাবে কিনা তা ঘাটে অবস্থিত খাস আদায় কমিটির সিদ্ধন্তই চূড়ান্ত বলে গণ্য হবে; সকল নৌকাতেই লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পড়িয়ে নৌকা ঘাট হতে ছাড়তে হবে; পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না; পর্যটকগণ নৌকায় উঠে হৈ হুল্লুর করতে পারবেন না, নৌকায় উঠে শু-শৃঙ্খলভাবে বসে থাকবেন; নিরাপত্তার স্বার্থে মহিলা ও শিশু পর্যটকগণ আপাতত নৌকায় ভ্রমণ করতে পারবেন না; মাঝিগণ সম্মানিত পর্যটকগণের সাথে সর্বদা ভালো আচরণ করবেন ও পর্যটন স্পটের নির্দিষ্ট স্থানে দোকান-পাট বসাতে হবে।

এর আগে গত মঙ্গলবার বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় উপজেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।