আকষ্মিক বন্যায় আক্রান্ত কোম্পানীগঞ্জের পানি বন্দী মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
গতকাল বৃহস্পতিবার (২০জুন) সিলেটের পানি বন্দী মানুষদের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুড়ি, চিড়া, চিনি, লাইটার, মোমবাতি, বিস্কুট পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, গুড়া দুধ বানভাসিদের বাড়ি বাড়ি পৌঁছে দেন তিনি।
এসময় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে ছাত্রলীগ। সে ধারাবাহিকতায় আমরা এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
