মঙ্গলবার , ২৮ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীতে পাথর আনতে গিয়ে যুবক নিখোঁজ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ২৮, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর আনতে গিয়ে জুবেল আহমদ (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার দিবাগত রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকা দিয়ে সাদা পাথর আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জুবেল আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।

জুবেলের স্বজনরা জানান, সোমবার রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকা দিয়ে সাদা পাথর আনতে যান নিখোঁজ জুবেল ও তার সহযোগীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় তার সহযোগীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে তলিয়ে যায় জুবেল। অনেক খোঁজাখুজি করে তার সহযোগীরা সন্ধান পেতে ব্যর্থ হন। পরে মঙ্গলবার বেলা ৩ টায় তাকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।এদিন বিকেল সোয়া ৪টা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ধলাই নদীতে রাতের আধারে পাথর উত্তোলন করতে গিয়ে সে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।