মঙ্গলবার , ২৮ মে ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪১
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বাসনের জন্য কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ীদের তিন মাস সময় প্রার্থনা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ২৮, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

উচ্ছেদ অভিযান বন্ধ করে কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ীদের বিকল্প পুনর্বাসনের জন্য তিন মাস সময় প্রদানের দাবী জানিয়েছেন ভোলাগঞ্জ দশ নম্বর ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (২৮ মে) কোম্পানীগঞ্জ উপজেলা চুনাপাথর আমদানীকারক গ্রুপ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলমনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সিনিয়র সহসভাপতি দেলোয়ার মাহমুদ রিপন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, স্থল বন্দর প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে ভোলাগঞ্জ দশনম্বর এলাকার বিস্তীর্ণ ভুমি অধিগ্রহণ করা হয়েছে যেখানে ইতিমধ্যে কয়েকশ ছোট পাথর ভাঙ্গার মেশিন স্থাপন করে কয়েক হাজার ক্ষুদ্রব্যবসায়ী ও হাজার হাজার শ্রমিক জীবীকা নির্বাহ করে আসছেন। আকশ্মিক উচ্ছেদ অভিযানের কারনে এসব ব্যবসায়ী ও শ্রমজীবী লোকজন তাদের রোজগার বন্ধ হওয়ার আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এখানকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ব্যাংক ঋন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। কোন রকমের পুনর্বাসন ছাড়া এসব পাথর ভাঙ্গার মেশিন উচ্ছেদ হলে এ পেশার সাথে সংশ্লিষ্টরা রোজগার বঞ্চিত হবে।সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শ্রমজীবী লোকদের পুনর্বাসনের জন্য তারা কর্তৃপক্ষের নিকট তিন মাস সময় প্রদানের দাবী জানান।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জসিমুল ইসলাম আঙুর।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ আলী,ব্যবসায়ী নেতা আনোয়ার পারভেজ, রুকন মিয়া,শফিকুল ইসলাম, আতাউর রহমান, কাওসার আহমেদ, কমর উদ্দিন, চান মিয়া, সুন্দর আলী, সায়েদ আহমদ, আক্তারুজ্জামান নোমান, কয়েস আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।