বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ফুটপাতে মাথা ঘুরে পড়ে যুবকের মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট
মে ১৬, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ফুটপাতে মাথা ঘুরে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরের জিন্দাবাজারস্থ সিটি শপিং মল সিটি সেন্টারের সামনে তিনি মারা যান। শফিকুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। তিনি সিলেট নগরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী সাগর দেবনাথ বলেন- ওই যুবক ফুটপাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমরা কয়েকজন তাকে ধরে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর তিনি কয়েকবার শ্বাস নেন। এসময় আমরা তাকে সামান্য পানি পান করাই। পরে তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন। আমাদের ধারণা- তিনি এখানেই মৃত্যুবরণ করেছেন। পরে ওই যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে এক স্বজনের নাম্বার বের করে কল দিয়ে বিষয়টি জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই তার এক স্বজন এখানে এসে তাকে নিয়ে যান।

শফিকুল ইসলামের বড় ভাই মো. জহিরুল ইসলাম জানান- তার ভাই (শফিকুল) মারা গেছেন। তারা সিটি সেন্টার থেকে উদ্ধার করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে হয়তো তীব্র গরমে হিট স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, ওই যুবককে আমাদের এখানে মারা যাওয়ার কিছু সময় পরে নিয়ে আসা হয়েছে। আমরা পরীক্ষা করে মৃত পেয়েছি। যার কারণে এটা হিট স্ট্রোক নাকি অন্যকিছু সেটা এখনই বলা যাচ্ছে না। আর উনার বয়সও তো কম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।