সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত রাব্বি আহমদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাব্বি গোলাপগঞ্জ পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ডের রণকেলী দক্ষিণভাগ গ্রমের শামেল আহমদের ছেলে ও ও মদিনা থাই এন্ড গ্লাস প্রতিষ্ঠানে কাজ করতেন।
ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- রাব্বির বাবা একজন সিএনজি অটোরিকশাচালক। সে টাইলস মিস্ত্রির সহকারী ছিলো। ৩ দিন আগে গোলাপগঞ্জ পৌর সদরের কদমতলা এলাকায় একটি দোকানে টাইলস ফিটিংয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সে মৃত্যুরবরণ করে।
তিনি আরো জানান, সোমবার যোহর নামাজের পর তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। এসময় তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
