রবিবার , ১২ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

এসএসসিতে কোম্পানীগঞ্জে পাসের হার ৭২.১০; উপজেলায় প্রথম ভাটরাই উচ্চ বিদ্যালয় 

ফখর উদ্দিন
মে ১২, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাসের হার ৭২ দশমিক ১০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৫ জন শিক্ষার্থী। এসএসসিতে উপজেলার ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৯০৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩৫১ জন৷ উপজেলায় এবার পাসের হারে এগিয়ে রয়েছে ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ।

উপজেলার ৩ টি বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, টুকের বাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২ জন ও ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছেন।

আর মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৪টি মাদ্রাসার ১৬১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১৪৭জন। ফেল করেছেন ১৪ জন। পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.বদিউজ্জামান।

এবছর ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবছর ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১২৮ জন। পাসের হার ৯৭.৭১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় শতকরা ৮৯ দশমিক ৪৭ শতাংশ, পাড়য়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৮৬ দশমিক ৭৬ শতাংশ, কোম্পনীগঞ্জ বালিকা উচ্চ বিদালয়ে ৮৫ দশমিক ৪৫ শতাংশ, রনিখাই হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৮৪ দশমিক ৯ শতাংশ, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ৮০ শতাংশ, বর্ণি উচ্চ বিদ্যালয় ৭৫ দশমিক ৩৬ শতাংশ, দলইরগাও উচ্চ বিদ্যালয়ে ৭০ দশমিক ৩১ শতাংশ, দীঘলবাকেরপাড় ফেদারগাঁও উচ্চ বিদ্যালয় ৬৯ দশমিক ৭০ শতাংশ,পারকুল উচ্চ বিদ্যালয় ৬৬ দশমিক ৬৭ শতাংশ, তেলিখাল উচ্চ বিদ্যালয় ৬২ দশমিক ৫০ শতাংশ, শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫৯ দশমিক ৬৬ শতাংশ, পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ৫৫ দশমিক ৫৬ শতাংশ, ঢালারপাড় উচ্চ বিদ্যালয় ৫২ দশমিক ৭৩ শতাংশ।

আর মাদ্রাসা শিক্ষাবোর্ডের নতুন মেঘরগাঁও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ৯৬ শতাংশ, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৯৩ দশমিক ৭৫ শতাংশ, কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলীম মাদ্রাসা ৯১ দশমিক ৫৭ শতাংশ, কলাপাড়া যুগিরগাঁও দাখিল মদ্রাসা ৮৯ দশমিক ৪৭ শতাংশ।

সিলেটের সকাল / লবীব/ ফখর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।