সিলেট সদর উপজেলায় জাল ভোট দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঐ যুবককে আটক করা হয়।
আটককৃত তানজিদ নগরের স্কর্লাসহোমের একাদশ শ্রেণীর ছাত্র।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন তানজিদ। পরে কেন্দ্রে উপস্থিত ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে আটক করে প্রিজাইডিং অফিসারের কক্ষে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রের ভেতরে জাল ভোট দিতে আসলে এক যুবককে আটক করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
