সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত আটটার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৫জন।
তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শহন কুমার কানু। তিনি জানান, আমাদের গাড়ি গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।
সিলেটের সকাল/লবীব
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
