বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিবোঝাই দুটি ট্রাকসহ চারজন আটক

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪৪ লাখ ১০ হাজার টাকার ভারতীয় চিনিবোঝাই দুটি ট্রাকসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সকালে নগরের শাহপরান এলাকার মুরাদপুর থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- রাজশাহী সদরের মো. মইন উদ্দিনের ছেলে মো. স্বপন ইসলাম (৩২) (ট্রাক ড্রাইভার), মো. বদুদ জামানের ছেলে মো. শাহজাহান (২৭) (ট্রাকের হেলপার), পাবনার সুজানগরের মৃত ইসমাইল শেখের ছেলে মো. এরশাদ শেখ (৪০) (ট্রাক ড্রাইভার) ও মৃত ইসমাইল শেখের ছেলে মো. গিয়াস প্রামানিক (২০), (ট্রাকের হেলপার)।

পুলিশ জানায়, বুধবার সকালে শাহপরান এলাকার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার উপর থেকে দুটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৫-০৫৮২) এবং (ঢাকা মেট্রো ট ১৮-০৩৪৭) তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। একটা ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তা সহ মোট ৭৩৫ বস্তা চিনি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা। এগুলোর সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।

জেলা পুলিশের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা অতিক্রম করে এই বিপুল পরিমাণ চিনির চালান এসএমপির সীমানায় প্রবেশ করলে মহানগর ডিবির চৌকস টিমের হাতে ধরা পড়ে।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীগণের বিরুদ্ধে এসএমপি শাহপরান(রা:) থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে এসএমপি ডিবির অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।