মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে কোছাপের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ – কোছাপ এর সাবেক সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম দ্বিতীয়বারের মতো সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ছাত্র পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এই শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মো. হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন, সহ-সভাপতি এনামুল হক, প্রচার সম্পাদক লবীব আহমদ, ক্রীড়া সম্পাদক আবু আল সামী, শেখ সাজু আহমদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ দ্বিতীয়বারের মতো সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সিরাজুল ইসলামকে অভিনন্দন জানান। মোহাম্মদ সিরাজুল ইসলাম ও কোছাপের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।