সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’র ২০২৪-২৫ বর্ষের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) মোহনা সাংস্কৃতিক সংগঠনের বিদায়ী সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি স্বাক্ষরিত নতুন প্রস্তাবিত কার্যকরী পরিষদ উপস্থাপন করেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক তোফায়েল আহাম্মদ ও শাহনাজ বেগমের সুপারিশক্রমে এমসি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ আগামী একবছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেন।
এতে সভাপতি হিসেবে জুবায়ের আহমেদ রাকিব ও সাধারণ সম্পাদক তাহিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক অনিমেষ ভৌমিক বাপনকে রাখা হয়েছে।
মোহনা সাংস্কৃতিক সংগঠনের মহড়া কক্ষে জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কমিটি প্রকাশ করেন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক শাহনাজ বেগম ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি খালেদ মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন মোহনা’র সাবেক সভাপতি ইমরান ইমন, পল্লবী দাস মৌ, সাবেক সিনিয়র সদস্য আমির হামজা, ও ফয়েজুর রহমান ফয়েজ প্রমুখ।
নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন সহ-সভাপতি অমিত পন্ডিত, শ্রীবাস দাস, সহ-সাধারণ সম্পাদক বিশ্ব মঙ্গল দাস, হৃদয় সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, মোহিত দাস দীপ্ত, অর্থ সম্পাদক জান্নাতুল হুমায়রা প্রমি, সহ অর্থ সম্পাদক সাঈদ হাসান বশির, সাংস্কৃতিক সম্পাদক অনামিকা দাস শৈলী, সহ সাংস্কৃতিক সম্পাদক অনামিকা দে অর্পা, পলাশ দাস, প্রচার সম্পাদক মীর জান্নাত, সহ প্রচার সম্পাদক অনিন্দ্য ঘোষ, দপ্তর সম্পাদক প্রীতম দাস, সহ দপ্তর সম্পাদক জয়দূত দাস অয়ন, সাহিত্য সম্পাদক তানিয়া ইসলাম, সহ সাহিত্য সম্পাদক সুমাইয়া সিদ্দিকা তাকি, মহিলা বিষয়ক সম্পাদক দৃষ্টি চক্রবর্তী, সহ মহিলা বিষয়ক সম্পাদক অনন্যা দাস, কার্যকরী সদস্য ফাল্গুনী চৌধুরী ঐশী, সম্মিতা দত্ত চৈতী, লবীব আহমদ।
এবছর নতুন করে অনবদ্য সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি অয়ন পাল অপু ও বিদায়ী কমিটির সহ-সভাপতি সায়েম আহমেদ চৌধুরী।
সিনিয়র সদস্য অরূপ দে, দীপন তালুকদার আকাশ, স্বপ্নীল চৌধুরী মিতুল, আব্দুর রহমান মুন্না, নাদিয়া আক্তার মনি, আবু সুফিয়ান মিজান।
নবাগত সদস্য শতরূপা দাস তপা, রোদেলা দত্ত রাত্রি, ফাল্গুনী পূজা, আরমান আহমেদ, শুভরাজ দে, শামীম, তোফায়েল, মাহদী, পার্থ, আরিফ, শান্তা, ঋতু গোপ প্রমুখ।
