শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে একটি নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

পুলিশ জানায়, শুক্রবার বেলা দুইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশটি ফুলে গেছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের সময় দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মরদেহের পরিচয় এখনও জানা যায় নি। এমনকি মরদেহের গায়েও কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।