বুধবার , ৩ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ফখর উদ্দিন
এপ্রিল ৩, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইব্রাহীম আলী নাম আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছেন। বুধবার দুপুরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি (পূর্বপাড়া) গ্রামের বাড়ির পাশের একটি খাদে পড়ে এ ঘটনা ঘটে। 

শিশু ইব্রাহিম ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কাজল সিংহ জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা স্বপ্না বেগম। কোথাও না পেয়ে বাড়ির পাশে খাদে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।