রবিবার , ২৪ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

আবিদুর রহমান
মার্চ ২৪, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার জামিউল উলুম নূরীয়া পাড়ুয়া বটেরতল মাদ্রাসা হলরুমে ৩৫০টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। 

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম।

বিশেষ অতিথিট বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, রাজনীতিবিদ শওকত আলী বাবুল, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসাইন, মাওলানা ফয়জুর রহমান, ফরহাদ হোসেন, সাবেক মেম্বার এখলাছুর রহমান, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল হাছিব, গোলাম রব্বানী, আজিজুল হক, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, রাজনীতিবীদ আশরাফুল ইসলাম চাঁন মিয়া, আঙ্গুর মিয়া, মেম্বার জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, জামিউল উলুম নূরীয়া পাড়ুয়া বটেরতল মাদ্রাসার পরিচালক মাওলানা শফিকুল হক, সংগঠনের সহ সভাপতি রফিক তালুকদার, বাস্তবায়ন কমিটির নিজাম উদ্দিন, এম ময়নুল ইসলাম, আলমগীর, এখলাছ আহমদ, মাহফুজ আহমদ হালকার প্রমুখ। এসময় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী হাজী আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী দবির ওয়াহিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।