শুক্রবার , ২২ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২০
আজকের সর্বশেষ সবখবর

সাঁতার শিখতে এসে শাবির পুকুরে কলেজছাত্রের মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ২২, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাঁতার শিখতে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পুকুরে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত ওই ছাত্রের নাম অর্ণব তালুকদার। তিনি সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থী এবং নগরীর মদিনা মার্কেটে মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়।

জানা যায়, অর্ণব পুকুরে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘সাঁতার শেখার জন্য সে হয়তো এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পুকুরটি গভীরতা বেশি থাকায় যে কারও জন্য বিপজ্জনক হতে পারে।’ তাই সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।