সিলেটে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২ টা ১০ মিনিটে নগরের সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসা থেকে এই মাদক আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হচ্ছে- জকিগঞ্জের মৌলভীরচকের মৃত আকদ্দছ আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৫৫)।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ১২ টা ১০ মিনিটে নগরের সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নীচতলায় পূর্ব ও পশ্চিমে থাকা কক্ষে পুলিশ অভিযান পরিচালনা করতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েমো. নজরুল ইসলাম পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন এবং তার শয়ন কক্ষে থাকা ষ্টীলের লকারের ভিতর থেকে ২ হাজার পিস হালকা গোলাপী রংয়ের (কথিত) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
