সোমবার , ১৮ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় ছেলের হাতে বাবা খুন

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

নিহত বাবা তপন মিয়া (৬৫)। আর তাঁকে খুন করেছেন আনছার মিয়া (৩৫) নামের তারই আপন ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, নিহত ওই বাবার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর ছেলেকেও আটক করা হয়েছে।

জানা যায়, পারিবারিক কহলের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশ চাপা দেন ছেলে আনছার মিয়া। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। তখন পুলিশ এসে তাকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।