শনিবার , ১৬ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভারতীয় চিনিসহ আটক-২

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৬, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে তিন লাখ চুরাশি হাজার টাকার ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে এয়ারপোর্ট রোডের বাইপাস পয়েন্টে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারা বাজারের তাহির উল্লাহর ছেলে মো. আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জের মৃত ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোরে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম এয়ারপোর্ট রোডের বাইপাস পয়েন্টে অভিযান পরিচালনা করে আক্তার ও দেলোয়ারকে ৬৪ বস্তা ভারতীয় চিনি সহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা। এসময় এগুলো বহনের কাজে ব্যবহৃত লাল ও কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।