বুধবার , ১৩ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ৩৬টি এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৩, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের ৩৬টি এলাকায় সবধরনের মিছিল, জনসমাবেশ, অস্ত্র বহন ও প্রদর্শন, বিস্ফোরক দ্রব্য বহন, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। বুধবার বিকেলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ (প্রিলিমিনারি) উপলক্ষে ৩৬টি পরীক্ষা কেন্দ্র এলাকার ২০০ গজের মধ্যে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সবধরনের কাজ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ১৫ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা অবধি বলবৎ থাকবে।

সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানানো হয়েছে। একইসাথে পরীক্ষা কেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে পুলিশ।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, সেগুলো হলো- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট সরকারি মহিলা কলেজ, দি এইডেড হাইস্কুল, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কালীঘাট, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, মদন মোহন কলেজ, লামাবাজার, শাহ্জালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা বিলাতিরাল উচ্চ বিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, ইসরাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, হযরত শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহ্জালাল উপশহর হাইস্কুল, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, জহিরিয়া এমইউ হাইস্কুল এন্ড কলেজ, আল আমিন জামেয়া ইসলামিয়া সেকেন্ডারি স্কুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।