মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ডিবির অভিযানে অফিসার চয়েস মদ আটক

ফখর উদ্দিন
মার্চ ১২, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা গোয়েন্দা (দক্ষিণ) শাখা ডিবির অভিযানে ১ শ’ ৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ ) ভোর সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান চালিয়ে ১ শ’ ৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েস আটক করেন ডিবি সদস্যরা।

অভিযানে নেতৃত্বকারি সিলেট জেলা গোয়েন্দা (দক্ষিণ) শাখার উপ-পরিদর্শক অফিসার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযান সময় আমাদের উপস্থিত টের পেয়ে মজমিল (৫০) নামের এক ব্যক্তি পালিয়ে যায় সে শিবনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র। তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।