রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর নিপু তিনদিনের রিমাণ্ডে

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলার প্রধান আসামি নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে সিলেট মহানগর আদালত-২ এর বিচারক সগির আহমেদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান।

তিনি জানান, রোববার সকালে আরিফ হত্যার প্রধান আসামি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন নিপু। এসময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন নিপু।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরের বালুচরের টিবি গেইট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে মারা যান তিনি।

পরে এই ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।