রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফখর উদ্দিন
জানুয়ারি ২৮, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নাছির উদ্দিন (৩২) নামে ৪ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

আজ রোববার (২৮ জানুয়ারি) উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের কায়তগাঁও এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাছির উদ্দিন কায়তগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, ৪টি সিআর মামলার আসামি নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক গোপেশ দাস, সুরঞ্জিত তালুকদার, মাসুদ আহমেদ (মিডিয়া) ও এএসআই বিজয় পাশি সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।