উত্তর সিলেটের বৃহৎ ছাত্র সংগঠন “কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ”- কোছাপ এর এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন কোছাপের সভাপতি মো. হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন (শাহীন) ও সাধারণ সম্পাদক নুর আহমদ। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রেজুয়ান আহমদ জুনায়েদ, ইসরাফিল আলী, মো. মুহিব, মাহিদুল হাসান অনিক, মো. তামিম, আলীম, নবীন চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মারুফ আহমদ, এম. এ. ইমন, আরমান হোসেন, মুক্তাদির, মশিউর রহমান তুহিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. দেলোয়ার, মাহমুদুল হাসান জাকারিয়া, আকাশ।
প্রচার সম্পাদক রবিবুল হাসান, সহ-প্রচার সম্পাদক মো. হিমেল, কোষাধ্যক্ষ মো. নাঈম আহমেদ, সহ-কোষাধ্যক্ষ মো. সাকিব, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম ইলান, সাহিত্য বিষয়ক সম্পাদক রাজ কুমার বিশ্বাস।
ক্রীড়া সম্পাদক ওমর ফারুক হামীম, সহ-ক্রীড়া সম্পাদক মো. রিফাত, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. জায়েদ, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এম এইচ হাসান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো. মাহমুদুল, সহ ক্রাণ ও দুর্যোগ সম্পাদক আলফাজুর রহমান উত্তম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাব্বির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশরাফুর রহমান মাহিদ।
এছাড়া সদস্য হিসেবে আবেদ, পল্লব আচার্য্য সদস্য, সাগর আহমদ, কাইয়ুম উদ্দিন, আহসান উদ্দিন, আমির হামযা, জসীম আহমদ, মেহেদী হাসান, সবুজ আল হাসান।
