সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শিক্ষকদের ব্যাডমিন্টন খেলার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় কলেজের কলাভবন সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই খেলায় কলেজের ৩০ জন শিক্ষক অংশ নেন ও লীগ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগমের সঞ্চালনায় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখছেন মুরারিচাঁদ কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দীন ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান আলমগীর জুটি। রানার্সআপ হয়েছেন রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সুজিত চন্দ্র দত্ত ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ।

এছাড়াও খেলায় তৃতীয় পুরষ্কার অর্জন করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান ও রসায়ন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন।

ফাইনাল খেলার মুহুর্ত।
খেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষকদেরও মেডেল পুরষ্কার প্রদান করা হয়।
