সিলেটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। রোববার সকাল ৬টা ২০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি।
তিনি বলেন, সিলেট রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ৬টায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দক্ষিণ সুরমার শিববাড়িতে যাওয়া মাত্র রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
তিনি আরও বলেন, ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
