শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বালু বোঝাই ট্রাক সহ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বালু বোঝাই ১টি ট্রাক সহ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিলেটের বড়শালা বাইপাস পয়েন্ট সংলগ্ন কোম্পানীগঞ্জ টু সিলেটগামী রোড থেকে এই ট্রাক আটক করা হয়।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ টু সিলেটগামী রোডের ফরিদাবাদ হাউসিং এর প্রবেশ মুখের পাকা রাস্তার উপর পুলিশ চেকপোস্টে পুলিশ তার দায়িত্ব পালন করছিল। এসময় পুলিশ দেখে অজ্ঞাতনামা ২/৩ জনের ফেলে যাওয়া ট্রাক গাড়ীর বালুর নিচে রক্ষিত ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় রেখে যাওয়া ট্রাকটি জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের নাম-ঠিকানা ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।