শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চুরি হওয়া ৪টি সিএনজি গাড়ী সহ গ্রেপ্তার-১

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪টি সিএনজি গাড়ী সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সিলেট সদর উপজেলার পৃথক জায়গা থেকে সিএনজি উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জালাল মিয়া (৩০) সিলেট সদর উপজেলার লালবাগের মৃত মকরম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নগরের কলবাখানী চাষনীপীর রোডের সমছু ভিলার জালাল মিয়ার ভাড়া বাসা হতে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে নগরের মজুমদারী এলাকার আজমল আলীর গাড়ী মেরামত করার ওয়ার্কশপ থেকে আরও ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তী। তিনি জানান, জালাল মিয়া সহ পলাতক অজ্ঞাতনামা আরো ৪/৫ জন মিলে তারা অভ্যাসগত ভাবে চোরাইকৃত সিএনজি অটোরিক্সা ক্রয়-বিক্রয় করে থাকে। ৪টি সিএনজি সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।