বুধবার , ১০ জানুয়ারি ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

কাল সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের সকাল রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের বিভিন্ন স্থানে আগামীকাল বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি রাজবাড়ি ফিডারের নতুন লাইন নির্মাণ ও উন্নয়ন মূলক কাজের জন্য ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২।

বুধবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন লাইন নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য ১১ কেভি রাজবাড়ি ফিডারের আওতাধীন রায়নগর, ঝর্নারপাড়া, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, মিতালী আবাসিক এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকা, রাজবাড়ি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।