দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারাদেশের ন্যায় এই আসনেও রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে।
সিলেট-৪ আসনে এবার আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তৃণমূল বিএনপির আবুল হোসেন ও ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন (মিনার) লড়ছেন।
আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ১২৩। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১১০ এবং নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ১২। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
