বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল বিএনপির শমসের মবিনকে শোকজ

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৬ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আল আসাদ মো. মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশে তাকে শোকজ করা হয়।

নোটিশে বলা হয়, শমসের মবিন চৌধুরী নির্বাচনি এলাকা ২৫৪, সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মঙ্গলবার গোলাপগঞ্জ থানা বাসেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তথা শিতেশ্বর গ্রামে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান দিয়েছেন। এ বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ এসেছে।

যা নির্বাচনে বাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৩নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না এই মর্মে শুক্রবার বিকাল ৪টায় লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।