বুধবার , ৩ জানুয়ারি ২০২৪, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিএনপির নিহার রঞ্জন ও আব্দুল খালিক বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৩, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস ও দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিককে দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই অভিযোগে এ দুজন ছাড়াও বাগেরহাটের মংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক ও বরগুনার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এনামুল হক দুলালকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট বিএনপির একটি সূত্র জানায়, নিহার রঞ্জন তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী ও আব্দুল খালিক সিলেট-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যে কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।-বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।